Saturday, July 25, 2026

ঝিনাইদহের ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

Date:

Share post:

ঝিনাইদহের চারটি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ):

ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার রাতে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন জামায়াতের ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর

ঘোষিত প্রার্থীদের তালিকা:

ঝিনাইদহ-১ (শৈলকুপা): উপজেলা আমির অধ্যাপক এ এস এম মতিউর রহমান
ঝিনাইদহ-২ (সদর-হরিনাকুন্ডু): জেলা আমির অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর): সাবেক জেলা নায়েবে আমির অধ্যাপক মতিয়ার রহমান
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক): কালীগঞ্জ উপজেলা নায়েবে আমির মাওলানা আবু তালেব

প্রার্থিতা ঘোষণার কারণ:

জেলা আমির অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর বলেন,
🗣️ “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশেই দলীয় প্রার্থী ঘোষণা করছে কেন্দ্র। এর অংশ হিসেবে ঝিনাইদহ জেলার ৪টি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।”

জামায়াতের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...