Sunday, July 26, 2026

উল্লাপাড়ায় দশ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের তাসফিয়া মাহী

Date:

Share post:

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ মাসে কুরআনের হাফেজ হলেন তাসফিয়া মাহী। অল্প সময়ের মধ্যে ৩০ পারা কুরআন মুখস্থ করায় আনন্দিত হয়েছে তাসফিয়ার পরিবার এবং শিক্ষকরা।
তাসফিয়া মাহী লাহিড়ী মোহনপুর এলাকার চন্ডিপুর গ্রামের আব্দুল মতিন এর মেয়ে। সে উল্লাপাড়া পৌর শহরের উম্মে হানি বালিকা মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্রী। জানা যায় মিল্ক ভিটায় কর্মরত আব্দুল মতিন এর তিন মেয়ের মধ্যে তাসফিয়া মাহী সবার ছোট। ছোট বেলা থেকেই অনেক মেধাবী ছিলেন।
তাসফিয়া প্রাথমিক শিক্ষার পাশাপাশি কুরআনের হেফজ বিভাগে ভর্তি হয়েছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্থানীয় উম্মে হানি বালিকা মাদ্রাসায় বিভাগে হেফজ বিভাগে ভর্তি হয়। পরে ৩ মাসে নাজরানা বিভাগে পড়ার পর ১০ মাসেই কুরআনের হাফেজ হয়েছেন। বর্তমানে তাসফিয়া মাহী ৫ম শ্রেণিতে লেখাপড়া করছেন।
তাসফিয়ার মা আজমিরা পারভীন জানান তার মেয়ে ছোটবেলা থেকেই
অনেক মেধাবী। প্রথমে তিনি তার মেয়েকে প্লে ভর্তি করে দেন পরবর্তী পড়ালেখা করে চতুর্থ শ্রেণিতে উঠলে, তার মা (তাসফিয়ার মা) সিন্ধান্ত নেন বাংলা ইংরেজির পাশাপাশি তাসফিয়া হেফজ বিভাগে লেখাপড়া করবে। উম্মে হানি বালিকা মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ালেখা করলে মাত্র ১০ মাসেই কুরআন মুখস্থ করে ফেলেন।
তিনি আরো জানান তার মেয়ে এখন ৫ম শ্রেণিতে পড়ালেখা করছেন, তার পরিবার অনেক আনন্দিত। তাসফিয়ার সহপাঠী সাইফা খাতুন বলেন তার সাথেই হেফজ বিভাগে ভর্তি হয়েছিলেন কিন্তু তাসফিয়া আগেই হাফেজি শেষ করেছেন। তাসফিয়ার সফলতায় গর্বিত তার সহপাঠীরা।
উম্মে হানি বালিকা মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুল হান্নান বলেন তাসফিয়া ২০২৪ এর ফেব্রুয়ারিতে হেফজ বিভাগে ভর্তি হয়, পরে প্রতিদিন ৫, ৮, ১০ পৃষ্ঠা করে সবক দিয়েছে।
আলহামদুলিল্লাহ সে তার প্রচেষ্টায় মাত্র ১০ মসেই কুরআন মুখস্থ করেছেন। চলতি বছরের জানুয়ারিতে তাকে হাফেজ সম্মাননা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...