Sunday, July 26, 2026

গ্রামের প্রতিভা তুলে ধরতে বারুইপুরে ফুটবল প্রতিযোগিতা উপস্থিত শাওনী ঘোষ

Date:

Share post:

কলকাতা, মনোয়ার ইমাম:

দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব ঘাটকান্দা এলাকায় স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের উৎসাহ দিতে এক বিশেষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই টুর্নামেন্টের উদ্যোক্তা ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক শ্রী বিভাস সর্দার।

ফুলতলা ব্লক উন্নয়ন বোর্ডের অধীনে বৃন্দাখালি অঞ্চলের ঘাটকান্দা এলাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে একাধিক ফুটবল দল অংশগ্রহণ করে। খেলাটি উপভোগ করতে স্থানীয় গ্রামবাসীদের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও হাজারো দর্শক জড়ো হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভার সাংসদ শ্রীমতী শাওনী ঘোষ, বারুইপুর পূর্বের বিধায়ক শ্রী বিভাস সর্দার, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী শ্যামসুন্দর চক্রবর্তীসহ অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।

এই আয়োজনের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের ফুটবলের প্রতি উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যতে আরও বড় সুযোগ পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...