Monday, July 27, 2026

চুয়াডাঙ্গা  জেলা প্রশাসনের উদ্যোগে  পহেলা বৈশাখের শোভাযাত্রা 

Date:

Share post:

মোঃ ওয়াাজেদ আলী স্টাফ রিপোর্টার 
চুয়াডাঙ্গা  জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা  সরকারী  কলেজের যৌথ  উদ্যোগে পহেলা বৈশাখ শুভ নববর্ষ ১৪৩০ যথাযোগ্য মর্যাদায় উদযাপন  হয়েছে। নববর্ষ  উপলক্ষ্যে  সকালে জেলা প্রশাসনের  আয়োজনে মঙ্গল শোভাযাত্রা চাঁদমারি মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে তা  চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের যৌথ আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।  চুয়াডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ এ কে এম সাইফুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদেন চেয়ারম্যান  মাহফুজুর রহমান মনজু, জেলা পুলিশ সুপার  আব্দুল্লাহ আল মামুন, সরকারী  আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ  আজিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার   নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা  জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক  মুন্সি আলমগীর হান্নান। এসময় এছাড়াও  জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের হাতে পুরস্কার তুলে দেয় হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...