Saturday, January 24, 2026

যশোরে এশিয়ান টিভি ও মাই টিভির বাঘারপাড়া সাংবাদিক সহ ৫ জনের নামে মিথ্যা মামলা,  বিএমএসএসের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার 
যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেল বাড়িয়া ডক্টরস ক্লিনিকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে যশোর সিভিল সার্জন এর একটি দল অভিযান পরিচালনা করে ক্লিনিকটি সিলগালা করে। এই সিলগালার ফুটেজ ও সিভিল সার্জনের বক্তব্য নিয়ে নিউজ প্রচার করায়,তেলে বেগুনে জ্বলে উঠেছে ক্লিনিক মালিক ডাঃ জামিল হাসান সেতু আর এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে উক্ত ক্লিনিকের মালিক  এশিয়ান টিভির যশোর জেলা প্রতিনিধি মোঃ নাসিম রেজা ও মাই টিভির বাঘারপাড়া প্রতিনিধি আক্তারুজ্জামান মিম, ক্যামেরাপার্সন শাওন হোসেন এবং উক্ত অভিযানের সময় উপস্থিত ছিলো না গ্রামের কণ্ঠ পত্রিকার বাঘারপাড়া প্রতিনিধি ইমাম আলী ও ইয়াছিন , এই পাঁচ জনকে জড়িয়ে মিথ্যা চাঁদাবাজি যশোর বাঘারপাড়া আদালতে মামলা দায়ের করেন।
যশোরের পাঁচ জন সাংবাদিকের নামে মিথ্যা মামলা করায় ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ খুলনা বিভাগ ও যশোর কমিটির  নেতৃবৃন্দরা। উল্লেখযোগ্য যে গত (১২) এপ্রিল বুধবার দুপুরে নারকেল বাড়িয়া ডক্টরস ক্লিনিকে অভিযানে উপস্থিত ছিলেন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস সিভিল সার্জন যশোর, ডাঃ মোহাম্মদ নাজমুস সাদেক ( রাসেল), ডাঃ অরূপ জ্যোতি ঘোষ,ডাঃ রেহওয়াজ, ডঃ অনুপম, ডাঃ দীপঙ্কর দাস, ডাঃ তাইফুর আজিজ, আরিফুজ্জামান এবং মনিরুজ্জামান।
এ সময় যশোরের সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জানান, নারকেল বাড়িয়া ডক্টরস ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন ও সিভিল সার্জনকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। ডক্টরস ক্লিনিকে থাকা নার্স গুলোর ডিপ্লোমা কোন সার্টিফিকেট নাই ,ওটি এবং প্যাথলজিতে অসঙ্গতি পাওয়ার কারণে ক্লিনিকটি সিলগালা করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যশোর জেলার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...