Friday, July 24, 2026

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়  সাংবাদিক শুভ কারাগারে

Date:

Share post:

মোঃ রাজু রংপুর বিভাগীয় প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক রহিম শুভকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো: আবদুল মজিদ তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার ফয়সাল পলাশ এ তথ্য নিশ্চিত করেন।
এজাহারের বরাতে তিনি জানান, ২০২০ সালের ৮ এপ্রিল জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ওএমএস (ওপেন মার্কেট সেলস) ও খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৬০৮ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ কয়েকজনের নামে মামলা করেন।
বালিয়াডাঙ্গীর ওএমএস ডিলার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী অভিযোগ করেন, ঘটনার দিন তার ছবির ওপর চাল চোর লিখে তা ফেসবুকে প্রচার করে শাওন আমিন ও রহিম শুভ। এ কারণে তিনি দেশের দুটি অনলাইন পোর্টালের সম্পাদক, শাওন আমিন ও রহিম শুভর নামে বালিয়াডাঙ্গী থানায় ডিজিটালনিরাপত্তা আইনে মামলা করেন। এই মামলায় জামিন নিতে বৃহস্পতিবার আদালতে যান শুভ। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করেন এবং সাংবাদিক শুভকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।
রহিম শুভ বর্তমানে প্রতিদিনের বাংলাদেশে ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা হিসেবে কাজ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে মা’দক নির্মূলে আহ্বায়ক কমিটি গঠন

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামকে মাদকমুক্ত করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার...

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...