Sunday, July 26, 2026

ইসলামপুরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অভিযান অনুষ্ঠিত 

Date:

Share post:

জাবির আহম্মেদ জিহাদ :
“একটি হলেও বৃক্ষরোপণ
করবো জনে জনে
সবুজ দেশের সুস্থ বাতাস
লাগুক সবার প্রাণে”
এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অভিযান অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ জুন) শিবিরের সাংগঠনিক  অফিসের সামনে শিক্ষার্থীদের মাঝে গাছ উপহার এবং সবাইকে কমপক্ষে একটি করে ফলজ বনজ এবং ঔষধী গাছ রোপন করার পরামর্শ দেন শিবির নেতারা।
প্রতিবছর বর্ষাকালে সারাদেশে  ছাত্রশিবির লাখ লাখ বৃক্ষরোপন করে থাকে।২০২৪ সালে দেশব্যাপী  বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে ১৫ জুন থেকে, শেষ হবে আগামী জুলাই মাসের ১৪ তারিখ।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচি অভিযানে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা শিবিরেরে সভাপতি। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশ দিয়ে যে হারে গাছ কাটা হচ্ছে সে তুলনায় বৃক্ষরোপন করা হচ্ছে না। যার কারনে খরা প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি হচ্ছে। সুতরাং দেশকে ভালবাসতে হলে আমাদেরকে এই মৌসুমে প্রচুর বৃক্ষরোপণ করতে হবে। আমরা কিছুদিন আগে দেখেছি বাংলাদেশের মধ্য দিয়ে প্রচুর তাপমাত্রা বয়ে যাচ্ছে। যদি বেশি বেশি বৃক্ষরোপণ করি তবেই এই তাপমাত্রা থেকে আমরা রেহাই পাবো।
থানা সভাপতি আহসান উল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি জুনাইদ আল হাবিবের সঞ্চালনায় বৃক্ষরোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, অফিস সম্পাদক এহসানুল বারি আম্মার, রহমতুল্লাহ, মো: রনি, মুগ্ধ চৌধুরি, কে.এম আব্দুল্লাহ সহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...