Sunday, July 26, 2026

সিলেটে মহাসড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা ছেলে নিহত

Date:

Share post:

মিতালী রানি দাস:

সিলেট-ভোলাগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে দুজন নিহত হয়েছেন। রবিবার বিকাল ৪টার দিকে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৩জন। কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, একই পরিবারের
নরসিংদী জেলার সদর থানার কামারগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার, (২৫) ও ছেলে আব্দুল্লাহ (৭)। আহতরা হলেন, কামারগাঁও গ্রামের শহীদ মিয়ার ছেলে দেলোয়ার (২৮), বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

সুত্রে জানা গেছে, রবিবার বিকেলে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ভোলাগঞ্জ থেকে অটোরিকশা সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ট্রাক সিলেট থেকে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে আসছিল। মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ছেলে দুজন নিহত হন। বাকিদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান খাঁন বলেন, দুর্ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক রয়েছেন। ট্রাক এবং অটোরিকশা জব্দ করে থানায় আনার ব্যবস্থা করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...