Sunday, July 26, 2026

নড়াইল পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরে ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার টাকার বাজেট ঘোষণা

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরে ৮১ কোটি ৮১ লক্ষ ৮১ হাজার ৮ শত ৮১ টাকার বাজেট ঘোষণা ও সাংবাদিক দের সাথে আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। বাজেটে আগামি অর্থ বছরে আয় ও ব্যয়  সমান দেখানো হয়েছে।

এতে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮শ ৮১ টাকা, উন্নয়ন খাতে ১ কোটি ৫০ লাখ  টাকা এবং  প্রকল্প খাত থেকে ৫৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে সংশোধিত বাজেট বিবরণী হিসাবে ১৩ কোটি ৯১লাখ আটানব্বই হাজার দুইশত এগারো টাকা উল্লেখ করা হয়েছে।

৩০ জুন (রোবিবার সকাল ১১ টায় পৌরসভার নিজস্ব  কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট  ঘোষণা করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, এসময় আলোচনায় অংশগ্রহন করেন, বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা সাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মো:  নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, খন্দকার মাসুদ হাসান, পৌরসভার হিসাব রক্ষক মোহাম্মদ সাইফুজ্জামানসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ।

এ সময় পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ওহাবুল আলম, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু,পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দসহ  বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাজেট অধিবেশনে নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা তাঁর আমলে বিগত প্রায় ৪ বছরে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, নড়াইল পৌরসভা একটি উন্নয়ন প্রকল্পের আওতায় অর্ন্তভূক্ত হতে যাচ্ছে।

বিশ্বব্যাংকের এই নতুন প্রকল্পের কাজ শুরু হলে নড়াইল  পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গতি আসবে। ফলে একটি পরিকল্পিত পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে। তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...