Friday, July 24, 2026

আলহাজ্ব শেখ নাসির উদ্দিন সি আই পি নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা পরিদর্শন করেন

Date:

Share post:

আলহাজ্ব শেখ নাসির উদ্দিন সি আই পি নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা পরিদর্শন করেন

স্টাফ রিপোর্টার নুর ইসলাম মোল্লা অভয়নগর যশোরঃ

গত ০১/০৪/২০২৩ইং, ৯ই রমজান শনিবার বাদ আসর আকিজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব শেখ নাসির উদ্দিন সি আই পি জামিয়া আরাবিয়া মুহিউল ইসলাম নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসায় আগমন করেন।
মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা খাজা রফিকুজ্জামান শাহ (পীর সাহেব নওয়াপাড়া), জনাব হাফেজ শাহ্‌ ওলীউজ্জামান, মাদ্রাসার প্রধান মুফতী ও শায়খুল হাদীস আল্লামা মুফতী মোহাম্মদ তৈয়্যব সাহেব সহ মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণ ও ছাত্র বৃন্দ তাকে এস্তেকবাল করেন।
জনাব শেখ নাসির উদ্দিন মাদ্রাসার নির্মাণাধীন বহুতল ভবন পরিদর্শন করেন ও মাদ্রাসার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং মাদ্রাসা-মসজিদ ও দ্বীনের সেবায় নিজেকে নিয়োজিত রাখার ব্যাপারে এবং তাঁর পরিচালনাধীন সকল প্রতিষ্ঠান এর জন্য দোয়া কামনা করেন।
বিশেষ করে তাঁর মরহুম পিতা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব শেখ আকিজ উদ্দিন এর মৃত্যু দিবসে (১৭ রমজান) তাঁর জন্য, তাঁর মাতা ও মেঝ ভাই সহ পরিবারের যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের জন্য বিশেষ ভাবে দোয়া কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে মা’দক নির্মূলে আহ্বায়ক কমিটি গঠন

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামকে মাদকমুক্ত করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার...