Sunday, July 26, 2026

বিশ্ব অটিজম দিবসে জাতীয়ভাবে সম্মননা পেলেন সুনামগঞ্জের বিশিষ্ঠ ব্যাবসায়ী ও সমাজসেবক জিয়াউল হক

Date:

Share post:

বিশ্ব অটিজম দিবসে জাতীয়ভাবে সম্মননা পেলেন সুনামগঞ্জের বিশিষ্ঠ ব্যাবসায়ী ও সমাজসেবক জিয়াউল হক
মিতালী রানী দাস সুনামগঞ্জ প্রতিনিধিঃ
১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস  ২০২৩.অটিজম নিয়ে সচেতনতা তৈরি ও সুরক্ষায় বিভিন্নভাবে ভূমিকা রাখায় এ বছর পাঁচ ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’ প্রতিপাদ্য সামনে রেখে রোববার অটিজম সচেতনতা দিবস পালিত হয়। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাওযায় এমন (গ) ক্যাটাগরিতে সুনাগঞ্জের  বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক মো. জিয়াউলকে জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদান করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। জেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকে সার্বিক কার্যক্রমে আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন জিয়াউল হক। তিনি ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে তার বাবার নামে নূরুল হক ভবন নামে একটি দৃষ্টিনন্দন ভবন ও স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ করে দেন। স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা, শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ, করোনা কালীন সময় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা,বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ, আটিজমসহ বিভিন্ন সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বিশ্ব অটিজম দিবসে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাওযায় মো. জিয়াউল হক কে জাতীয় পর্যায়ে গুনীজন সম্মাননা  প্রদান করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...