Monday, July 27, 2026

টাকা হলে অভয়নগর ভূমি অফিসে সেবা মেলে

Date:

Share post:

অমিতাভ মল্লিক,প্রধান ক্রাইম রিপোর্ট:

যশোর জেলার অভয়নগরে ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না কোন সেবা। একাধিক গ্রাহকের কাছ থেকে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। স্থানীয় সূত্রমতে জানা যায় এক গ্রাহকের নামজারির ম্যাসেজ পাঠাতে ৫ শত টাকা নিয়েছে ভুমি অফিসের কম্পিউটার অপারেটর আরিফুল ইসলাম। তিনি গত ৭ জুন প্রেমবাগ ইউনিয়নের উলুর বটতলা এলাকার আবদুল্লাহ মোল্যার ছেলে মিলন এর কাছ থেকে এই টাকা ঘুষ হিসাবে হাতিয়ে নেয় বলে জানা যায়।
এ বিষয়ে মিলন জানান, অভয়নগর উপজেলার ভূমি অফিসে আমার বাবা আবদুল্লাহ মোল্যার নামে জমির নামজারি করতে দেওয়া হয়। যাহার কেস নং- ৮৯৮৮/৯০২৮। নামজারির আবেদন নম্বর ৪২৩০৫৪১। সেই ম্যাসেজ পাঠতে আরিফুল আমার কাছে টাকা দাবি করে। আমি ২শত টাকা দিতে চাইলে তিনি ৫শ টাকার কম নেবেন না বলে জানান। তিনি আরোও বলেন টাকা না দিলে যে দিন পারবেন সেদিন ম্যাসেজ পাঠাবেন না তিনি। আমি কোন উপায় না পেয়ে তার চাহিদা মোতাবেক ৫শ টাকা দিলে সে তাৎক্ষণিকভাবে আমার মোবাইলে সেই ম্যাসেজ টি পাঠান।
এবিষয়ে ভূমি অফিসের কম্পিউটার অপারেটর আরিফুল ইসলাম বলেন আমি মিলন নামের কাউকে চিনি না,জানি ও না। পরে মিলনকে হাজির করলে সহজেই চিনতে পারেন। কিন্তু ঘুসের টাকা নেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেন আরিফুল ইসলাম ।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান জানান,এবিষয়ে আমার কিছু জানা নেই। তবে বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...