Monday, July 27, 2026

অভয়নগরের বাঘুটিয়াই ওয়ার্ড আওয়ামিলীগ এর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনু্ষ্ঠিত

Date:

Share post:

মোঃ নুর ইসলাম মোল্লা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার ০৬ নং বাঘুটিয়া ইউনিয়নে ০৭,০৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামিলীগের উদ্যোগে বিকাল ৫টার সময় আদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর কেশবপুর মনোহরপুর থেকে গণমানুষের ভোটে নির্বাচিত জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মল্লিক শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আকরামুজ্জামান কুদ্দুস, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জনাব মাসুদুর রহমান টিটো ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোরশেদ আলম, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ রাজু আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সহ প্রত্যেকটি বক্তা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে সেই লক্ষ্যে সরকারের উন্নয়নের দিকগুলো বিস্তারিত তুলে ধরেন। সাথে সাথে মাদক জুয়া এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন এবং এদের নির্মূলের জন্য ঐক্যমত পোষণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন অভয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ম আহবায়ক জননেতা জনাব অর্জুন সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব লুৎফর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...