Thursday, July 23, 2026

নড়াইলে উৎসব মুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

Date:

Share post:

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি :

নড়াইলে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে এবং জেলা ক্রীড়া অফিস নড়াইলের আয়োজনে সদর উপজেলার পৌর পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় আয়োজিত প্রতিযোগিতায় সদর উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন ক্লাবের প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য হেমায়েতুল হক হিমু, হামিদুল হক তনু, মোতাসসিন বিল্লাহসহ ক্রীড়া সংস্থার সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকরা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীরা জানান, এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে তারা আনন্দিত এবং ভবিষ্যতেও নিয়মিত প্রতিযোগিতায় অংশ নিতে চান।

প্রধান অতিথি জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব লিংকন বিশ্বাস বলেন, “সাঁতার আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাতেও সাঁতারের দক্ষতা কাজে লাগে। পাশাপাশি এটি একটি চমৎকার খেলা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসক হাজিরা দিয়ে মাঠে গিয়ে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি দিয়ে করান কাজ

হুমায়ুন কবির কালীগঞ্জ(ঝিনাইদহ) :   হাজিরা দিয়ে চেম্বারে না থেকে চলে যান মাঠে। ডাক্তারের জমিতে বিক্রয় প্রতিনিধিদের দিয়ে করান কাজ।  যাতায়াতে সব...

যশোরে মাছের পুকুরে বি”ষ প্রয়োগের প্রায় আড়াই লাখ টাকার ক্ষ”তি থানায় লিখিত অ”ভিযোগ

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের সতীঘাটা এলাকার চৌঘাটায় একটি মাছের পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের অভিযোগ...

শ্রীপুরে ধ/র্ষ/ণে/র পর হ/ত্যা/র দায়ে হাসান শেখকে মৃ/ত্যু/দ/ণ্ড 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্ৰামের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শিশু রাজিয়াকে ধ/র্ষণ ও হ/ত্যার অভিযোগে...

নড়াইলে লোহাগড়ায় ই”য়াবা”সহ ব্যাবসায়ী গ্রে”ফতার তিন মাসের জে”ল ও জ”রিমানা 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে লোহাগড়া উপজেলায় ৭ পিস ইয়াবাসহ একজন ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য...