Monday, July 27, 2026

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষ, নারীপুরুষ সহ ১৩ জন আহত

Date:

Share post:

শাহিদুর রহমান,দিরাই উপজেলা প্রতিনিধি: 

দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর নোয়াগাঁও ও ইসলামপুরে ২৯ শে মে সোমবার রাত ৮.৩০ মিনিটে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।এতে নারীপুরুষসহ আহত ১৩ জন। ১১ জন দিরাই উপজেলা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে গুরুতর আহত ও আশঙ্কাজনক হওয়ায় আসদ আলী (৮০) পিতা মৃত খুরশেদ আলী, অপরপক্ষের সিরাজুল ইসলাম (৪০)পিতা আব্দুল হাসিম দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল এন্ড কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দুপক্ষের সংঘটিত সংঘর্ষে ১৩ জনের মাথায়, বুকে, পায়ে জখমি রুগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং আশঙ্কাজনক দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়েছে বলে জানান দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মনি রানী তালুকদার (এমবিবিএস) ।

পরিস্থিতি সামাল দিতে ও ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে ঘটনাস্হলে পুলিশ মোতায়েন করা হয়েছে।দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা চিকিৎসাধীন রোগীদের পরিদর্শনে এসআই অরুপ উপস্থিত রয়েছেন বলে জানান দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মুক্তাদির হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...