Tuesday, July 28, 2026

প্রধানমন্ত্রীর ঘোষনানুযায়ী জয়পুর হাটে সাংবাদিকদের সাথে মুক্ত আলোচনায় হুইপ

Date:

Share post:

জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশের গ্রামগুলোকে শহরে রুপান্তরের কাজ এখন অনেক দূর এগিয়েছে।  তারই ধারাবাহিকতায় জয়পুরহাটের গ্রামগুলোও  এখন অনেক বেশি  উন্নয়ন  হয়েছে। সেই সাথে মানুষের কর্মক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।
 জয়পুরহাট জেলার  বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় মুক্ত আলোচনা সভায়  বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৪ বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তারই অংশ হিসেবে জয়পুরহাট একটি ছোট্ট জেলা সেখানেও উন্নয়ন হয়েছে। তিনি বলেন সরকারের সেই উন্নয়নগুলো মানুষের মাঝে তুলে ধরতে হবে, আর এই ভূমিকা সবচেয়ে বেশি পালন করতে পারবে সাংবাদিকরাই।
সোমবার (২৯ মে) রাতে   জয়পুরহাট পৌর মেয়রের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন  হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধীজন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনায়  জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং জেলার বিশিষ্ট নাগরিকরা  জেলার নানা সমস্যা নিয়ে প্রশ্ন করেন। পরে হুইপ সেই সমস্যার  প্রশ্নগুলো শুনে সমাধানের আশ্বাস দেন। সেই সাথে এ জেলার উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শও শোনেন হুইপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...