Monday, July 27, 2026

কেশবপুরে পানিতে ডুবে প্রাণ হারালেন মাদ্রাসার ছাত্র

Date:

Share post:

ডেক্স রিপোর্টার:

যশোরের কেশবপুরে মৎস্য ঘের থেকে জিহাদ হোসেন (৬) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩শে মে) দুপুরে উপজেলার আলতাপোল এলাকার ফাতেমাতুজ্জোহরা (রা.) মহিলা কওমি মাদ্রাসার পাশের একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু জিহাদ হোসেন আলতাপোল এলাকার আলমগীর হোসেনের ছেলে। এলাকাবাসী ও নিহত শিশু জিহাদের পরিবারের অভিযোগ, দুপুরে মাদ্রাসার শিক্ষক আয়ুব হোসাইন জিহাদ হোসেনসহ অন্যদের পাশের একটি ঘেরে বিছানা পরিষ্কার করতে পাঠান। ঘেরের পানিতে বিছানা পরিষ্কার করার সময় পা পিছলে পানিতে পড়ে যায় শিশু জিহাদ হোসেন।

একই মাদ্রাসার ছাত্র জিহাদের চাচাতো ভাই আরাফাত হোসেন (৭) জানায়, জিহাদের পানিতে পড়ে যাওয়ার ঘটনা হুজুরকে এসে জানালে তার কথা বিশ্বাস না করে তাকেও মারপিট করে হুজুর আয়ুব হোসাইন। ঘটনা দ্রুত এলাকায় জানাজানি হলে জিহাদের চাচা জাহিদ হাসান বিষয়টি শুনে ঘটনাস্থলে হাজির হয়ে ঘেরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর থেকে হুজুর পলাতক রয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম জানান, গত ৫ বছর ধরে মাদ্রাসার শিক্ষক আয়ুব হোসাইন তার বাড়িতে মাদ্রাসা বানিয়ে শিশু ছাত্র-ছাত্রীদের পড়ান।

নিহত জিহাদের বাবা আলমগীর হোসেন বলেন,মাদ্রাসার হুজুরের অবহেলায় আমার ছেলেটির প্রাণ গেল। আমি ওই হুজুরের বিচার চাই।

কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...