Monday, July 27, 2026

ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোর জেলার অভয়নগর উপজেলায় ১শত১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাজ্ঞী লিপি বেগম ওরফে শিল্পী(৪৬)কে গ্রেফতার করে অভয়নগর থানা পুলিশ।

গ্রেফতারকৃত লিপি অত্র থানার বুইকারা গ্রামের হিরো মিয়ার স্ত্রী।

ঘটনার বিবরণ অনুযায়ী, অভয়নগর থানার এসআই আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে গঠিত একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ বুধবার (২৪শে মে) আনুমানিক দুপুর সাড়ে বারোটায় অত্র থানার বুইকারা আকুঞ্জিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ১শত ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাজ্ঞী লিপি বেগমকে গ্রেফতার করে।

এ সংক্রান্ত বিষয়ে এসআই আবু বক্কর সিদ্দিক বলেন, অভয়নগর উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকের এ সফল অভিযান।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য চোরাচালানসহ বিভিন্ন অনিয়মের জন্য ১৯ টি মামলা রয়েছে।

এছাড়া আজও তার বিরুদ্ধে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...