Monday, July 27, 2026

চাঁদবাজী মামলায় কথিত সংবাদিক আলামিন গ্রেপ্তার

Date:

Share post:

সাতক্ষীরা প্রতিনিধিঃ
অনিবন্ধিত অনলাইন পোর্টাল খুলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কালে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে কথিত সাংবাদিক আলামিন। মঙ্গলবার রাতে তাকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কালিবাড়ী নামক স্থান থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে কয়েকটি ভূয়া কার্ড জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে পাটকেলঘাটা থানা পুলিশ সাংবাদিকদের এতথ্য জানায় পুলিশ। অভিযুক্ত আলামিন সরদার (৩০) পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের তুব্বাত সরদারের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, আলামিন সরদার সোনার বাংলাদেশ নামে তথাকথিত একটি অনলাইন পোর্টাল খুলে বিভিন্ন সরকারী দপ্তরে চাঁদবাজি করে আসছিল। সম্প্রতি শ্যামনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তাকে জিম্মি করে মোটাঅংকের চাঁদা আদায়ের চেষ্টা করে। ঘটনাটি তখন দৈনিক সাতনদী সহ বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। কিছুদিন আগে যশোর জেলার এক সাংবাদিকের সাথে প্রতারনা করে কয়েক হাজার হাতিয়ে নেয়। পরবর্তীতে ওই সাংবাদিক টাকা ফেরত চাইলে মোটা অংকের টাকা দাবী করে ভয়ভিতি দেখায় । অবশেষে প্রতরনার ঘটনাটি বুঝতে পেরে ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, চাঁদবাজি মামলায় আলামিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজির ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। মামলা নং-১৭। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...