Thursday, July 23, 2026

রংপুরে ট্রাক সেলের মাধ্যমে আলু বিক্রি ৩৫ টাকায়

Date:

Share post:

সেলিম মিয়া,রংপুর প্রতিনিধিঃ 

সরকার কর্তৃক নির্ধারিত মুল্যের থেকে ১ টাকা কমিয়ে ৩৫ টাকা কেজি দরে খোলাবাজারে আলু বিক্রি শুরু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় থেকে শুরু রংপুর নগরীর কাঁচারিবাজারের সামনে ট্রাকে করে এ আলু বিক্রির উদ্বোধন করা হয়। রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে খোলাবাজারে ন্যায্যমূল্যে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমিতি সূত্রে জানা যায়, প্রতিদিন নগরীতে ৪ ট্রাকে ৩ টন করে ১২ টন আলু খোলাবাজারে বিক্রি করা হবে। এরমধ্যে নগরীর কাচারিবাজার,জাহাজকোম্পানি মোড় ও শাপলা চত্বরে স্থায়ীভাবে ট্রাকে করে আলু বিক্রি হবে। একটি ট্রাক ভ্রাম্যমাণ হিসেবে নগরীর বিভিন্ন পয়েন্টে বিক্রি করবে। এদিকে আলু কিনতে আসা সালাম বলেন, বাজারে ৪৫-৫০ টাকা আলু কিনতে হচ্ছে। এখানে ৩৫ টাকা কেজিতে আলু কিনতে পারছি। তাতে প্রতি কেজিতে ১০-১৫ টাকা সাশ্রয় হচ্ছে। আফসানা খাতুন বলেন, বাজারে চড়া দামে আলু কিনলেও ১ কেজি আলুতে ২-৩ টা পঁচা আলু পাওয়া যায়। এখানে ফ্রেশ আলু পাওয়া যাচ্ছে ৩৫ টাকা দরে। রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং খোলাবাজারে ৩৫ টাকা দরে আলু বিক্রি শুরু করা হয়েছে। এটি কোল্ডস্টোরেজে যতদিন আলু থাকবে, ততদিন এইভাবে আলু বিক্রি করা হবে। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, বাজারে আলুর অস্থিরতা রোধে ইতোমধ্যে কোল্ডস্টোরেজ মালিক ও ব্যবসায়ী এবং চাষিদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। বাজারে আলুর দাম সরকার নির্ধারণ করে দিয়েছে। এরমধ্যে রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ৩৫ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসক হাজিরা দিয়ে মাঠে গিয়ে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি দিয়ে করান কাজ

হুমায়ুন কবির কালীগঞ্জ(ঝিনাইদহ) :   হাজিরা দিয়ে চেম্বারে না থেকে চলে যান মাঠে। ডাক্তারের জমিতে বিক্রয় প্রতিনিধিদের দিয়ে করান কাজ।  যাতায়াতে সব...

যশোরে মাছের পুকুরে বি”ষ প্রয়োগের প্রায় আড়াই লাখ টাকার ক্ষ”তি থানায় লিখিত অ”ভিযোগ

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের সতীঘাটা এলাকার চৌঘাটায় একটি মাছের পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের অভিযোগ...

শ্রীপুরে ধ/র্ষ/ণে/র পর হ/ত্যা/র দায়ে হাসান শেখকে মৃ/ত্যু/দ/ণ্ড 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্ৰামের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শিশু রাজিয়াকে ধ/র্ষণ ও হ/ত্যার অভিযোগে...

নড়াইলে লোহাগড়ায় ই”য়াবা”সহ ব্যাবসায়ী গ্রে”ফতার তিন মাসের জে”ল ও জ”রিমানা 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে লোহাগড়া উপজেলায় ৭ পিস ইয়াবাসহ একজন ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য...