Thursday, July 23, 2026

কলকাতায় ‘পানির দামে’ বিক্রি হচ্ছে গরু 

Date:

Share post:

ডেস্ক রিপোর্টঃ

গোটা ভারতের সঙ্গে বৃহস্পতিবার ২৯শে জুন ঈদুল আজহা উদযাপন করার পর কলকাতাসহ পশ্চিমবঙ্গের হাটে বেচাকেনায় জমে উঠেছে কলকাতার অস্থায়ী পশুর হাটগুলো। এসব হাটে শেষ বেলায় অনেকটা পানির দরে বিক্রি হচ্ছে গরু।কলকাতা পৌরসভার কড়া নির্দেশ, এবার রাজপথে কোনো ধরনের পশু বেচাকেনা করা যাবে না। এ কারণে কর্তৃপক্ষের অনুমতিতে নগরী থেকে একটু দূরে বসেছে অস্থায়ী পশুর হাটগুলো।

মূলত ঈদুল আজহা উপলক্ষে কয়েক দিন ধরে অস্থায়ী হাট চলায় সড়কে প্রচুর মলমূত্র-আবর্জনা ছড়িয়ে থাকে। ফলে নোংরা রাজপথ পরিষ্কার করতে বেগ পেতে হয় সাফাইকর্মীদের। সে কারণেই কলকাতা পৌরসভার নির্দেশে শহর থেকে কিছুটা দূরে বসেছে অস্থায়ী হাটগুলো। কলকাতায় রাজারহাট ছাড়িয়ে পলিরহাট পর্যন্ত বসেছে অস্থায়ী গরু-ছাগলের হাট। এই হাটে দেশি গরু বিক্রি হচ্ছে সাধারণত ১৬ থেকে ২০ হাজার রুপির মধ্যে। একটু দর কষাকষি করলে হয়তো দামটা আরও কমিয়ে আনতে পারবেন ক্রেতারা।

তবে এ হাটে ২৫ কেজি বা তার একটু বেশি ওজনের ছাগল মিলছে ১৫ থেকে ২০ হাজার রুপিতে। অনেক সময় দেখা যাচ্ছে, গরুর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে ছাগল। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বেলিয়াঘাটা ব্রিজের পাশে বসেছে আরেকটি অস্থায়ী হাট। এখানে ভিনরাজ্যের গরুর তুলনায় দেশি গরুর দাম অনেকটাই কম। আকারে বড় ভিনরাজ্যের গরুগুলো দুই থেকে পাঁচ লাখ রুপিতে বিক্রি হচ্ছে। কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের যেসব জেলায় পশুর হাট বসেছে, সেখানেও ধরা পড়েছে একই ছবি।

সি.বিশ্বাস/নিউজবিডিজার্নালিষ্ট ২৪ ইন্ডিয়া থেকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসক হাজিরা দিয়ে মাঠে গিয়ে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি দিয়ে করান কাজ

হুমায়ুন কবির কালীগঞ্জ(ঝিনাইদহ) :   হাজিরা দিয়ে চেম্বারে না থেকে চলে যান মাঠে। ডাক্তারের জমিতে বিক্রয় প্রতিনিধিদের দিয়ে করান কাজ।  যাতায়াতে সব...

যশোরে মাছের পুকুরে বি”ষ প্রয়োগের প্রায় আড়াই লাখ টাকার ক্ষ”তি থানায় লিখিত অ”ভিযোগ

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের সতীঘাটা এলাকার চৌঘাটায় একটি মাছের পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের অভিযোগ...

শ্রীপুরে ধ/র্ষ/ণে/র পর হ/ত্যা/র দায়ে হাসান শেখকে মৃ/ত্যু/দ/ণ্ড 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্ৰামের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শিশু রাজিয়াকে ধ/র্ষণ ও হ/ত্যার অভিযোগে...

নড়াইলে লোহাগড়ায় ই”য়াবা”সহ ব্যাবসায়ী গ্রে”ফতার তিন মাসের জে”ল ও জ”রিমানা 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে লোহাগড়া উপজেলায় ৭ পিস ইয়াবাসহ একজন ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য...