Sunday, July 26, 2026

খাগড়াছড়ির দীঘিনালায় ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ৬০টি দোকান ভষ্মিভূত

Date:

Share post:

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা বাজার বাস ষ্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ৬০টি দোকান ভষ্মিভূত হয়েছে । আজ বুধবার রাত সোয়া ১ টার দিকে এ অগ্নিকান্ড ঘটে । ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনী সদস্য ১ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারনা করা হচ্ছে ।

খাগড়াছড়ি ফায়ার ব্রিগেড জানায় রাত সোয়া ১ টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা বাস ষ্টেশন এলাকায় ভয়াবহ এক অগ্নিকান্ড সংঘটিত হয় । একটি ফুলের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নি কান্ডের সুত্র পাত ঘটে । এতে বাস ষ্টেশনের কাঁচা ও আধা পাকা ৬০ টি দোকান মূহুৃর্তের মধ্যে ভষ্মিভূত হয় । এ সময় কোন দোকানদারই তাদের দোকানের কোন মালামালই বের করতে পারে নি । খবর পেয়ে খাগড়াছড়ি থেকে ১ টি ও দীঘিনালা থেকে অপর একটি ফায়ার ব্রিগেডের ২ টি ইউনিট ঘটনা স্থলে গিয়ে ১ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...