Saturday, January 24, 2026

পাটকেলঘাটায় ধান ও চাল সংগ্রহের উদ্ধোধন

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

“শেখহাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার পাটকেলঘাটার চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহের উদ্ভোধন করা হয়েছে। বুধবার(১৭ই মে) সকালে পাটকেলঘাটা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনে এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা আ”লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান। অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,খলিল নগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু ভারপ্রাপ্ত কর্মকর্তা(পাটকেলঘাটা গুদাম) মো. মাসুদুর রেজা, মিলমালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন রঞ্জু, সাধারন সম্পাদক প্রনয় পাল সহ চাল মিল মালিক ব্যবসায়ী সহ কৃষক নেতৃবৃন্দ। এসময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এ সরকার কৃষিবান্ধব সরকার, সরকার কৃষকদের কথা চিন্তা করে সরাসরি প্রান্তিক কৃষকদের নিকট থেকে ধান চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন। এসময় মিলমালিকদের সরাসরি কৃষকের নিকট থেকে ভাল মানের ধান ও মিলারদের নিকট থেকে ভাল মানের চাল সংগ্রহ করতে বলেন তারা। কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। চলিত মৌসুমি বোরো মৌসুমে ৫ হাজার ৯শ ৭৫ মেট্রিকটন চাল প্রতিকেজি ৪৪ টাকা দরে এবং , ১৫৫৭ মেট্রিকটন ধান ৩০টাকা কেজি দরে সংগ্রহ করা হবে বলে জানান অতিথিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...