Sunday, July 26, 2026

স্বামী নিককে নিয়ে মিথ্যা বলে ধরা খেলেন প্রিয়াঙ্কা চোপড়া

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউডে মহাব্যস্ত তারকা তিনি। একের পর এক সিরিজ, ছবির শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী। অন্যদিকে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরিকে নিয়ে স‌ংসারও সামলাচ্ছেন।

সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে সাফল্যের সিঁড়িতেও অনায়াসে চড়ছেন প্রিয়াঙ্কা। তার সঙ্গে নিকের দাম্পত্যের রসায়নও চোখে পড়ার মতো। কিন্তু সেই নিককে নিয়েই নাকি একবার মিথ্যা বলতে গিয়ে ধরা পড়ে যান অভিনেত্রী!

অভিনেত্রী হিসেবে প্রিয়াঙ্কার নামডাক থাকলেও তার স্বামী নিক জোনাসের অভিনয়ক্ষমতা কেমন, প্রশ্ন রাখা হয় তার কাছে। সে সময় প্রিয়াঙ্কা বলেন, নিক অসাধারণ অভিনেতা।

কিন্তু প্রযুক্তি ধরে ফেলে প্রিয়াঙ্কার মনের কথা। ‘লাই ডিটেক্টর’ মেশিনে ধরা পড়ে যায় স্বামীর সম্পর্কে মিথ্যা বলেছেন তিনি। নিমেষে জ্বলে ওঠে মেশিনে থাকা লাল বাতি। লজ্জায় রাঙা হয়ে প্রিয়াঙ্কা পুনরায় বলেন, নিক আসলে এক অনন্য অভিনেতা।

তবে বিভিন্ন সময় নিকের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, নিকের মধ্যে তিনি তার প্রয়াত বাবার ছাপ দেখেতে পান।

লন্ডনে ‘সিটাডেল’-এর প্রিমিয়ারের উদাহরণ টেনে অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, যখনই আমি রেড কার্পেটে ক্যামেরার সামনে দাঁড়াই, নিক আমার উপর থেকে আলো কেড়ে নিতে চায় না। ও নিজেই বরং আমার ছবি তুলতে থাকে। আমার সাফল্য নিয়ে আমার নিজের চেয়ে ও বেশি উৎসাহী।

সি, বিশ্বাস / নিউজবিডিজারনালিষ্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...