Friday, July 24, 2026

স্বেচ্ছাসেবক দল নেতার খেলোয়াড়দের মাঝে সম্মাননা স্মারক প্রদান

Date:

Share post:

আরিফ ইসলাম,রাজগঞ্জ :

মাদক ছেড়ে খেলতে চলো কলম ধরো জীবন গড়ো এই স্লোগান কে সামনে রেখে ঐতিহ্য বাহী পলাশী স্পোর্টিং ক্লাব এর আয়োজনে ৩ দিন ব্যাপী ১৬ দলীয় নাইট ফুটবল টূর্ণামেন্ট এর আয়োজন করা হয়। প্রতি বছর এমন জমকালো আয়োজনে অনুষ্ঠানে জমজনাট হয় টুর্নামেন্টটি। সেই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত ১৬ দলীয় নাইট ফুটবল টূর্ণামেন্ট এর খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় চাচড়া মধ্যপাড়া একাদশ কে ০-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় দাশ পাড়া একতা ক্লাব। উক্ত খেলায় ১ম পুরুস্কার ছিল নগদ ১৭০০০ টাকা ও ২য় পুরুস্কার ছিল নগদ ১৩০০০ টাকা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবঃ নিশাত তামান্না,উপজেলা নির্বাহী অফিসার, মনিরামপুর, যশোর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবঃ আবু বক্কার সিদ্দিক,চেয়ারম্যান, কপোতাক্ষ হজ্ব গ্রুপ।
আমন্ত্রিত অতিথি ছিলেন জনাবঃ রেজাউল হক,যুব উন্নয়ন কর্মকর্তা, মনিরামপুর, যশোর।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাবঃ বিপ্লব দাশ,সভাপতি, পলাশী স্পোর্টিং ক্লাব।

উক্ত খেলায় সকল খেলোয়াড় দের জন্য সম্মান স্মারক প্রদান করেন সৌদি প্রবাসী ও যশো জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাবঃ মোহাম্মাদ আবু শাহীন। তার এই সম্মান স্মারক পেয়ে সকল খেলোয়াড়,রেফারি, ধারাভাষ্যকার অনেক খুশি হয়।তারা বলেন এই সম্মাননা স্মারক আমারা কাছে স্মৃতি হয়ে থাকবে। শাহীন ভাইয়ের এই উদ্যোগকে আমরা স্বাগত জানায়।

আবু শাহীন বলেন আমি জীবন জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করছি কিন্তু দেশের প্রতি টান সবসময় কাজ করে। পরিশ্রম করলেও দেশের জন্য কিছু করতে মন চায় সবসময়৷ আমি চেষ্টা করি সবসময় ভাল কিছু করার জন্য। সেই ধারাবাহিকতায় পলাশী স্পোর্টিং ক্লাবের সাথে একাত্মতা ঘোষণা দিয়ে আমি তাদের দাবির পেক্ষিতে পুরুস্কার প্রদান করেছি৷। আগামীতেও সকল মানবিক ও সামাজিক কাজে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে মা’দক নির্মূলে আহ্বায়ক কমিটি গঠন

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামকে মাদকমুক্ত করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার...

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...