Saturday, January 24, 2026

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

Date:

Share post:

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জ পৌরসভার ধোপাখালী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ ২ ইয়াবা ব্যবসাীকে গ্রেপ্তার করেছেন সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে থানার এসআই মো. আনোয়ার হোসেন,এসআই রাশেদ উদ্দিন সহ পুলিশ সদস্যরা পৌরসভার ধোপাখালীস্থ মমতাজ বেগমের বাসার ভাড়াটিয়া বাসায় সোহান মিয়ার রুমে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহান মিয়া(৩০)। তিনি পৌরসভার পশ্চিম তেঘরিয়া এলাকার দিল মোহাম্মদের ছেলে এবং মো. আতাউর রহমান(২২) তিনি পৌর এলাকার হাছন নগরের মো. শহীদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,গ্রেপ্তারকৃত আসামীদের বাসা হতে কালো পলিথিনে মোড়ানো ৪৫পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পরবর্তীতে জব্দ করেন। তারা দীর্ঘদিন ধরে পুরো শহরে যুব সমাজের নিকট ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল।
শুক্রবার তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক) রুজু করা হয় । যার মামলা নং-১২ । আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন না মুঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এই উপজেলার যেকোন প্রান্তে যেকোন ধরনের অপরাধ দমনে সদর মডেল থানা পুলিশের প্রতিটি সদস্য তৎপর রয়েছে।  আমরা চাই সমাজে শান্তি শৃংখলা বজায় থাকলে সুষ্টু পরিবেশ বজায় থাকলে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ও অপরাধ কর্মকান্ড থেকে দূরে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...