Friday, July 24, 2026

মনিপুরে সেনাবাহিনীর কনভয়ের উপর মাইন হামলা রক্ষা পেল ক্ষনিকের জন্য

Date:

Share post:

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের একশত দিন পূর্ণ হয়নি। কিন্তু তার আগেই ভারতের মনিপুর রাজ্যের দক্ষিণ মনিপুরে র চুড়া চাঁদ এর থাঙজিঙ ব্রিজের কাছে জঙ্গিগোষ্ঠী পাতা মাইনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ভারতের সেনাবাহিনী সদস্যরা।

এই এলাকায় কুকি জনগোষ্ঠীর সাথে মেইতি জনগোষ্ঠীর জঙ্গিদের এলাকা দখলের লড়াই চালিয়ে শুরু হয়েছে বহু দিন আগে থেকেই।এর ফলে সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে পরস্পর বিরোধী জঙ্গিগোষ্ঠী সদস্যরা। কোথাও মেইতি জনগোষ্ঠীর সদস্যরা কুকি জনগোষ্ঠীর সদস্যদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আবার কোথাও মেইতি জনগোষ্ঠীর সদস্যদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে কুকি জনগোষ্ঠীর সদস্যরা। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই লড়াই কিছুতেই বাগে আনতে পারছে না সরকার। মনিপুরে র মুখ্যমন্ত্রী বীরেন সিং তিনি চেস্টা করে ও ব্যার্থ হয়েছে।

তিনি কেন্দ্রীয় বাহিনী চেয়েছেন।আজ দুপুরে ভারতের সেনাবাহিনী সদস্যরা টহল দেওয়ার সময় চুড়া চাঁদ থাঙজাঙ ব্রিজের কাছে কিছু দেখতে পায়।তারা কনভয় থামিয়ে এগিয়ে যেতে দেখতে পান সাতটি পাইপ লাইন ল্যান্ড মাইন পোঁতা রয়েছে। কারণ আগে থেকেই জঙ্গি সংগঠনের সদস্যরা জানতেন যে এই পথে নজরদারি বাড়ানো র ভারতের সামরিক বাহিনীর সদস্যরা আসবে।তাই আগে থেকেই ল্যান্ড মাইন পোঁতা হয়েছে। সঙ্গে সঙ্গে তা নিস্তেজ করা হয়েছে। এবং এই এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে ড্রোন ও ল্যান্ড মাইন, অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী সদস্যরা। যার মধ্যে সাতটি আই ডি রয়েছে।

পূর্ব ইম্ফল ও কঙপোতাজিতে জোর লড়াই চালিয়ে যাচ্ছে কুকি ও মেইতি জনগোষ্ঠীর জঙ্গিরা। সেই সঙ্গে ভারতের প্রতিবেশী দেশ মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের নয়শত দল নিয়ে বিভিন্ন ভাগে ভাগ হয়ে মনিপুর রাজ্যের মধ্যে নাশকতা সৃষ্টির জন্য ঢুকেছে। তাদেরকে বিতাড়িত করতে ভারতের সেনাবাহিনী মোতায়েন করেছে মিয়ানমারের সীমান্ত এলাকায়। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান পরিস্থিতিতে সুযোগ নিয়ে বহু জঙ্গি সংগঠনের সদস্যরা ভারতের মধ্যে প্রবেশ করেছে বলে খবর সেনাবাহিনী গোপন সূত্রে।

তবে আগামী দিনে ভারতের মনিপুর রাজ্যের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভারত সরকার কতটা পদক্ষেপ গ্রহণ করে তা দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে মা’দক নির্মূলে আহ্বায়ক কমিটি গঠন

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামকে মাদকমুক্ত করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার...

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...