Friday, July 24, 2026

যশোরে কমিউটার ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় ইঞ্জিন ও বগি ক্ষতিগ্রস্ত

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া লেভেল ক্রসিংয়ে নকশীকাঁথা কমিউটার ট্রেনে ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ওই কমিউটার ট্রেনের ইঞ্জিন এবং একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত অনুমানিক ১টায় এ ঘটনা ঘটে।

খুলনাঞ্চলীয় রেলওয়ে প্রকৌশলী গৌতম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গৌতম বিশ্বাস আরও জানান, রাত অনুমানিক ১টায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি নওয়াপাড়া বন্দর এলাকা অতিক্রম করছিল। এমন সময় নওয়াপাড়া মূল লেভেল ক্রসিং পার হয়ে লোকাল একটি ক্রসিং অতিক্রম করার সময় পাশ থেকে আসা একটি ট্রাক ট্রেনে ধাক্কা দেয়। তবে ট্রাকের চালক ট্রেন দেখেই চলন্ত অবস্থায় ট্রাক থেকে নেমে পড়ায় কোনো প্রাণহানি হয়নি। ঘটনার পরপরই রেল চালাচল স্বাভাবিক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...