Sunday, July 26, 2026

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরের বেনাপোলে পুটখালী সীমান্ত থেকে ৭শ’বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ সদস্যরা। একই সাথে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৯ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে পুটখালি সীমান্তের ইছামতী নদীর পাড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বেনাপোলের পুটখালী উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে নয়ন হোসেন (২১) , একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (২৫) ।

র‌্যাব-৬ যশোর কোম্পানির অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঘটনাস্থলে একদল মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকসহ অবস্থান করছেন।তাৎক্ষনিক তারা অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরবর্তিতে তাদের দেখানো মতে নদীরপাড় থেকে চার বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবসার ২৯হাজার ৫শ’ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ।

তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে আরও একটি মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...