Sunday, July 26, 2026

নড়াইলে ঢাকাগামী এসপি গোল্ডেন পরিবহন থেকে বিপুল পরিমাণে বিদেশি মদসহ গ্রেফতার ১

Date:

Share post:

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে হাতীর বাগান নামক বাসস্ট্যান্ড  থেকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন ( ঢাকা মেট্রো -ব, ১২-৪৮৪৮) পরিবহন থেকে ১০ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

গ্রেফতার কৃত আসামী সাতক্ষীরা জেলার বাঘা আঁচড়া এলাকার বাসিন্দা মো: মামুন (২০)।

১৫ নভেম্বর (শনিবার) সকালে নড়াইল সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাতীর বাগান বাস স্যান্ড থেকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনে ঢাকা মেট্রো -ব, ১২-৪৮৪৮) গাড়িতে অভিযান পরিচালনা করে।

এ-সময় পুলিশ গাড়িতে তল্লাশি চালালে জানালা দিয়ে একজন পালিয়ে গেলেও পাশে বসে থাকা মো: মামুনের সাথে থাকা স্কুল ব্যাগ থেকে দশ বোতল বিদেশি মদ জব্দ করে। পরে তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...