Sunday, July 26, 2026

কালীগঞ্জে মোটর সাইকেলের মুখো”মুখি সং”ঘর্ষে প্রা”ণ গেল যুবকের 

Date:

Share post:

হুমায়ুন কবির কালীগঞ্জ(ঝিনাইদহ) :
ঝিনাইদহের কালীগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের তালেশ্বর বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।  নিহত সুমন হোসেন (২১) উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আঃ মান্নানের ছেলে। সে প্রবাসে যাওয়ার জন্য সকল প্রস্ততি সম্পন্ন করেছে। অপরদিকে মারাত্বভাবে আহত হয়েছে তৌফিক হোসেন ও জিহাদ হাসান নামের অপর মোটরসাইকেলে থাকা দুইজন।

স্থানীয়রা জানান, সুমন হোসেন সন্ধ্যায় দিকে কালীগঞ্জ থেকে বাড়ি ফিরছিল। অপরদিকে কোটচাঁদপুর থেকে তৌফিক ও জিহাদ একই মোটরসাইকেলে ঝিনাইদহে যাচ্ছিল। তালেশ্বর বাজার এলাকায় আসলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সুমন হোসেন সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। অপর আহত ২ জনকে স্থানীয়রা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন বলেন, সুমন হোসেন হাসপাতালে  আসার আগেই তার মৃত্যু হয়েছে। গুরুতর আহতদের রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত ও ২ জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...