Friday, June 26, 2026

কালিহাতীতে লালন সাঁইজির তিরোধান দিবসে সবুজয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Date:

Share post:

মোঃ বুলবুল হোসেন,(কালিহাতী)টাঙ্গাইলপ্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে কেন্দ্রীয় সাধু সংঘের উদ্যোগে এবং সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার

সহযোগিতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সবুজায়ণ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে নারকেল, পাতাবাহার ৫ রকমের, রঙ্গন ৫ প্রজাতির, শিউলি, পলাশ, কামিনী, গন্ধরাজ, বেলী, বকুল, জবা, অরবরই ও পান সিটিয়াসহ মোট ২০ প্রজাতির গাছ রোপণ করা হয়।

১৭ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিহাতী থানার ডি এস বি ফারুক হোসেন ,কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক শাহ্ আলম। এছাড়াও সবুজায়ন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ বুলবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, সহ-সম্পাদক মোঃ উজ্জ্বল এবং কোষাধ্যক্ষ গুরু হুমায়ূন কবীর।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ডাঃ গৌরাঙ্গ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধু সংঘের বর্তমান সভাপতি হরিমোহন পাল, নির্বাহী সভাপতি সোবাহান তালুকদার, সাংবাদিক শুভ্র মজুমদার, গোল্ডসান ফিল্ম প্রডাকশনের ডিরেক্টর মেহেদী হাসান, আব্বাস আলী, হারাধন মণ্ডল, সুরুজ্জামান সুরুজ প্রমুখ।

সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ সিরাজুল হক ভূঁঞা বলেন আমাদের বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান থাকবে।পরিবেশ রক্ষায় সংগঠনের এমন উদ্যোগকে স্থানীয়রা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং প্রশংসা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে লালন সাঁইজির তিরোধান দিবসের তাৎপর্য ও পরিবেশ সচেতনতার বার্তা একই সঙ্গে ছড়িয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...