Friday, June 26, 2026

রাজশাহীতে ইফার জনবলকে রাজস্ব করণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন 

Date:

Share post:

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহীঃ 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২৩ মার্চ ২০২৫ ইং রবিবার সকাল ১১.০০ টায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ এর আয়োজনে রাজশাহী জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন ফিল্ড অফিসার মোহাম্মদ আমিরুল ইসলাম , ফিল্ড সুপারভাইজার মো: জাহাঙ্গীর আলম, ড. একে এম মোস্তাফিজুর রহমান, মডেল কেয়ার টেকারগণ। স্মারক লিপি প্রদানের পর আমিরুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন

বর্তমানে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম) পর্যায় শীর্ষক প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়াধীন হলেও দীর্ঘ ৩২ বছরের এই শিক্ষামূলক প্রকল্পটিকে আউটসোর্সিং করার চিন্তা ভাবনা চলছে। এখানে একটি বিষয় উল্লেখ্য যে, ৯% হিন্দুদের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি আউটসোর্সিং করা হয়নি অথচ ৯০% মুসলমানের দেশে কুরআন শিক্ষা প্রকল্পকে আউটসোর্সিং করার সিদ্ধান্ত গ্রহণ করা হলে কুরআন শিক্ষার প্রকল্পটি ধ্বংস করা হবে যা আলেম ওলামাদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিশৃংখলা দেখা দিতে পারে। তাই আমরা বলতে চাই জনবলকে রাজস্বখাতে স্থানান্তর, কর্মী -কেয়ারটেকারদের স্কেলভিত্তিক বেতন প্রদান ও শিক্ষকদের বেতন সম্মানজনক বৃদ্ধিসহ আউটসোর্সিং বাতিল করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...