Saturday, July 25, 2026

ঢাকুরিয়ায় ২০০ গ্রাম গাঁ’জা’সহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’ফ’তার

Date:

Share post:

ঢাকুরিয়া (মণিরামপুর) প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—বারপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন (২৫) ও আব্দুল কালামের ছেলে মুজাহিদুর রহমান (২৩)।

থানা সূত্রে জানা গেছে, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজীর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. হাসান আলী, এএসআই মো. শহিদুল ইসলাম ও এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শুক্রবার রাতে বারপাড়া-চাপাকোনা সড়কের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আসামিদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০১)। বর্তমানে আসামিদের থানায় রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...