Saturday, July 25, 2026

নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্পিন ও ঔষধ প্রদান

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

৩১ জানুয়ারি (শুক্রবার) নড়াইল সদর উপজেলার ভবানীপুর স্কুল মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে ২১ জন চিকিৎসক বিনামূল্যে ৩ হাজার রোগী দেখেন। এছাড়া তাদের ওষুধ দেয়া হয়।

শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের  সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। ক্যাম্পের উদ্বোধন করেন-বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন-সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর শরীফ আশরাফুজ্জামান, অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ডাক্তার শরীফ শামীম আতীক, শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, কাজী ইসমাইল হোসেন লিটনসহ আরও অনেকে।

শরিফ আতিয়ার রহমান সৃতি পরিষদের  কাজী ইসমাইল হোসেন লিটন বলেন, আমরা প্রতিমাসের শেষ শুক্রবার এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করার আয়োজন করেছি। এখানে গাইনী, দন্ত, চক্ষুসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসকরা রোগী দেখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...