Saturday, July 25, 2026

বেনাপোলে প্রায় তিন কোটি টাকার পণ্য জব্দ, আটক-৩

Date:

Share post:

 

সোহেল রানাঃ যশোরে বেনাপোলে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি-পিচ, কম্বল, চাদর, ওড়না ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী ও কার্গো ট্রাকসহ তিনজনকে আটক করেছে (বিজিবি) সদস্যরা। সোমবার (২২ জুন) বেনাপোল বাজার হীরা সুপার মার্কেটের সামনে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন,যশোর সদর উপজেলার বেজপাড়া গ্রামের বিশ্বজিত মুখার্জীর ছেলে সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিত মুখার্জী (৩৮), যশোর সদর উপজেলার বকচর গ্রামের। মৃত আঃ লতিফের ছেলে চালক মহসিন আলী (৩৪) ও বাঘারপাড়া উপজেলার বাকডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের ছেলে জাহিদ হাসান (২১।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বেনাপোল বিওপি একটি বিশেষ টহলদল বেনাপোল বাজার হীরা সুপার মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা হয়। এসময় আহাদ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৫৬২১) তল্লাশির জন্য থামানো হয়।

পরবর্তীতে ট্রাকটিতে অবৈধ মালামাল বহন করতে পারে মর্মে সন্দেহ হলে ট্রাকটি তল্লাশির জন্য বেনাপোল বিওপিতে আনা হয়। কার্গো ট্রাকটি তল্লাশি করে ট্রাকের ভিতর হতে ভারতীয় ৬০০৮ টি শাড়ী, ৬৩ টি থ্রী-পিচ, ৩৮৬ টি কম্বল, ২০৮ টি চাদর, ০৮টি ওড়না এবং ৩৩২২২টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়।

যার আনুমানিক সিজার মূল্য ২,৬৭,৬৫,৩১০/- (দুই কোটি সাতষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত দশ) টাকা। আটককৃত চালক ও হেলপারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত মালামালগুলো অবৈধভাবে বেনাপোল থেকে ঢাকা পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত চোরাচালানী মালামালসহ আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনা বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...