Sunday, July 26, 2026

যশোরে স্বর্ণের বা”রসহ দুই পা”চারকারী আ”টক প্রাইভেটকার জ”ব্দ

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরে প্রায় সাত কোটি ৭০লক্ষ টাকা মূ্ল্যের তিন কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১পিস স্বর্ণেরবার ও একটি প্রাইভেটকারসহ দুই পাচারকারীকে আটক করেছে (বিজিবি) সদস্যরা। শনিবার দুপুরে যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র ১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নড়াইল জেলার নড়াগাতি উপজেলার খাসিআল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫) ও যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের সানু মিয়ার ছেলে মোঃ আনিস (৩৬)।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি বিশেষ চৌকস আভিযানিক টহল যশোর-নড়াইল মহাসড়কের যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির ১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেট কার তল্লাশী করে ৭,১৩,৪৫,৩৯৫/- টাকা মূল্যের ০৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ ০২জন আসামীকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহ্নত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বর্ণসহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান ,আটককৃত আসামী ও স্বর্ণ যশোর কোতয়ালী থানা হয়ে যশোর ট্রেজারীতে জমাকরনের প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...