
সোহেল রানাঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে অংশু বিশ্বাস (৩৫) নামে এক মাদক কারবারীকে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ আটক করেছে (বিজিবি) সদস্যরা। আটক অংশু বিশ্বাস যশোরের বাঘারপাড়া উপজেলার লক্ষিনারায়নপুর গ্রামের মৃত-শুশিল বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার (১৬ জুন) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র পাঁচপীরতলা বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
এসময় ৫২বোতল বিদেশী মদ, ২৬টি শাড়ী, ০৫টি কম্বল, ০১টি মোবাইল, ০১ কেজি জিরা, ২৩ কেজি ফুসকা, ০৪টি রেইনকোর্ট, ১২টি খাদ্য সামগ্রী, ৬৪৮টি চকলেট এবং ১৭১টি কসমেটিক্স সামগ্রী জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য ৩,৭৯,২৬০/-(তিন লক্ষ ঊনআশি হাজার দুইশত ষাট টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।



