Friday, June 26, 2026

হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে জাতীয় কংগ্রেস

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

গত কয়েক দিন হচ্ছে, পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় রেল স্টেশন থেকে এবং রাস্তার ফুটপাত থেকে বেআইনি হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার।

এবং বিভিন্ন যায়গায় এর ফলে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

কলকাতা লাগোয়া যাদবপুর এবং বালিগঞ্জ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট ও দেউলা এবং ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন যায়গায় হকার উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় রেল পুলিশ এবং পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।এর প্রতিবাদ জানিয়ে কলকাতার রাজপথে নেমেছে প্রদেশ কংগ্রেস।

এদিন কলকাতার বিভিন্ন যায়গায় তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এবং লালবাজার অভিযান কর্মসূচি পালন করে গ্রেপ্তার বরন করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার ও আশুতোষ চ্যাটার্জী ও রোহন মিত্র এবং প্রদীপ বোসাক এবং মহম্মদ ইমরান এবং মহম্মদ নাদিম আহমেদ এবং মিলটন রসিদ এবং বীরভূম জেলার জাতীয় কংগ্রেস এর নেতা এবং সাবেক এম পি শ্রী অভিজিৎ মুখার্জি সহ অন্যান্য প্রদেশ এবং জেলা ভারতের জাতীয় কংগ্রেস এর নেতৃত্বে।

একইসঙ্গে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় হকার উচ্ছেদ এবং নিট ও ট্রেড কেলেঙ্কারি ফাঁস নিয়ে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বামফ্রন্টের নেতৃবৃন্দ।

গত পরশু দিন কলকাতার যাদবপুর রেলওয়ে স্টেশনে হকার উচ্ছেদ এর প্রতিবাদ করতে গিয়ে রেল পুলিশের লাঠির আঘাতে মাথা ফেটে যায় প্রবীণ বামফ্রন্টের নেতা ও সাবেক লোকসভার সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী সুজন চক্রবর্তী সহ অন্যান্য বামফ্রন্টের নেতা কর্মীরা।

আজও প্রবল বৃষ্টি কে উপেক্ষা করে রাজপথে বিক্ষোভ কর্মসূচি পালন করছে পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...