Friday, June 26, 2026

শেষ হলো শ্রীপুরে পুলিশ সুপার কাপ ফুটবল সম্প্রীতি ২০২৬

Date:

Share post:

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি•••

মাগুরা শ্রীপুর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত, জমকালো পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।

মাগুরা জেলা পুলিশ বনাম শ্রীপুর বাসীর মধ্যে তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে দ্বিতীয় অর্ধে মাগুরা জেলা পুলিশ ১-০ গোলে শ্রীপুর বাসীকে পরাজিত করে মাগুরা জেলা পুলিশ বিজয় ট্রফি ছিনিয়ে নেন।
১১ ই জুন বৃহস্পতিবার বিকালে উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে,মাগুরা জেলা পুলিশ ও শ্রীপুর বাসী কর্তৃক আয়োজিত, মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এর সভাপতিত্বে,খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি,তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার কাপ ফুটবল খেলা শুভ উদ্বোধন ঘোষণা করেন ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা সাবেক চেয়ারম্যান,বদরুল আলম হিরো, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন,
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি,জোয়ার্দার আশরাফুল আলম,
অতিরিক্ত পুলিশ সুপার, শাহ্ শিবলী সাদিক,
অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, খাইরুল হাসান,
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল,নিশাত আল নাহিয়ান,
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ওসি ওলি মিয়া,
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম,
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান,
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন,
উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ্ আলম তুফান,
সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু সহ কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
এখেলার ধারাবিবরণী করেন দেশ বরেণ্য ও সুনাম ধন্য ধারাভাষ্যকার প্রদ্যুৎ কুমার রায়,
খেলা পরিচালনা করেছেন, সুনাম ধন্য রেফারি সাদ্দাম হোসেন (গোরর্কি)
মাদক বিরোধী,স্থানীয় কইজা,গ্ৰাম্য দাঙ্গা হাঙ্গামা,ও সমাজে সকল ধরনের অপ্রিতিকর ঘটনা সম্পূর্ণ রূপে মুক্ত থাকার আহবান জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ, তিনি আরো বলেন,মাগুরা জেলা পুলিশ আপনাদের পাশে রয়েছে, এবং সমস্যা রোধে কাজ করে যাচ্ছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...