Monday, July 27, 2026

নড়াইলে জমিজমা বিরোধের জেরে হামলা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রবাসী নাজমুল ইসলামের জমি দখলের চেষ্টা, বাড়িতে হামলা, চাঁদা দাবি, নারীদের মারধর করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একই গ্রামের প্রতিবেশী ফাতেমা বেগম তুলি তার স্বামী মিজানুর মোল্যা তার ভাই তরিকুল ইসলামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে।

 

৯ জুন (মঙ্গলবার) বেলা ১১টায় সরেজমিনে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে তথ্য সংগ্রহ করতে  গেলে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা।

 

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী মৌজার ১২৯৭ দাগের সাড়ে ৪ শতাংশ জমির ২ শতাংশ জমি নিয়ে একই গ্রামের ফাতেমা বেগম তুলি তার স্বামী মিজানুর মোল্যা তার ভাই তরিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত সৈয়দ কামরুজ্জামান তার স্ত্রী সালেহা বেগম ও ছেলে নাজমুল ইসলামের জমির মালিকানা দাবি নিয়ে বিরোধ চলে আসছিল।

 

এ নিয়ে বিগত সময়ে আদালতে মামলা হলে কিছুদিন আগে জমির মালিকানার রায় পান ভুক্তভোগী প্রবাসী নাজমুল ইসলাম। তবে এ রায়কে না মেনে অভিযুক্তরা ওই ২ শতাংশ জমি দখলের চেষ্টা করলে নাজমুল ইসলাম ও তার পরিবার বাধা দেন।

 

এর জেরে গত সোমবার বিকেলে অভিযুক্ত ফাতেমা বেগম তুলির স্বামী মিজানুর মোল্যা তার ভাই তরিকুল ইসলাম ও নাঈম মোল্যা, নাদিম মোল্যা শামীম মোল্যাসহ প্রায় ১০০ থেকে ১২০ জন লোক নিয়ে ভুক্তভোগী নাজমুল ইসলাম প্রবাসে থাকার সুযোগে এবং বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় ওই জমি দখল ও তার পরিবারের ওপর হামলা চালায়। এ ঘটনা টের পেয়ে বাড়িতে থাকা নারীরা ঘরে তালা দিয়ে নিজেদের জীবন রক্ষা করেন।

 

এদিকে ভুক্তভোগী নাজমুল এর চাচাতো বোন হাসিবা আক্তার দেখতে গেলে অভিযুক্তরা তাকে মারধর করে তার কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ভুক্তভোগী প্রবাসী নাজমুলের মা সালেহা বেগম, তার চাচা সৈয়দ আব্দুল আহাদ তার স্ত্রী স্মৃতি বেগম ও তাদের কন্যা হাসিবা খানম, নাজমুলের স্ত্রী শামীমা আক্তার মুন্নি, অভিযোগ করে বলেন, গতকাল সোমবার বিকেলে আমাদের একটি জমি নিয়ে মিজানুর মোল্যা, তরিকুল ইসলাম, নাইম মোল্যা, নাদিম মোল্যাসহ ১০০ থেকে ১৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ আমাদের জমি দখলের চেষ্টা ও বাড়ির ওপর এসে হামলা করে ও চাঁদা দাবি করে। এমনকি আমাদের একজন মেয়েকে মারধর করে মোবাইল নিয়ে গেছে। এর আগে বিভিন্ন সময়ে আমাদের হুমকি ধমকি ও ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই।

 

অভিযোগের ব্যাপারে জানতে কথা হয় অভিযুক্ত তরিকুল ইসলামের সঙ্গে এসময় তিনি তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এসবের সঙ্গে আমরা জড়িত নই।

 

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঢাকা মেইলকে বলেন, সোমবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীরা এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...