Friday, June 26, 2026

মগরাহাট পশ্চিমে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার তৃনমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

গতকাল গভীর রাতে ডায়মন্ড হারবার জেলা পুলিশের উস্তি থানার পুলিশ মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি কে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করে উস্তি থানার পুলিশ। বিগত তৃনমূল কংগ্রেসের সরকারের সময় এই তৃণমূল কংগ্রেসের নেতা নাকি সাধারণ মানুষের ঘর দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর টাকা পয়সা আদায় করেছেন বলে জানাচ্ছেন বিরোধী দলের নেতা ও কর্মীরা। এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক সামিম আহমেদের সমর্থনে প্রচার অভিযান চালিয়েছে গত বিধান সভা নির্বাচনে। তবে উস্তি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যায়গার বিরোধী দলের নেতা ও কর্মীরা খুশি হয়েছে তৃনমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি র গ্রেপ্তারে। তবে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা পস্ট নয়। তবে মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি র গ্রেপ্তারের খবরের সত্যতা স্বীকার করেছেন উস্তি থানার পুলিশ এবং মগরাহাট পশ্চিমের ব্লক বিজেপি দলের নেতৃবৃন্দ। নাম প্রকাশে নারাজ এক আই এস এফের নেতা বলেন যে, তৃনমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি র নেতৃত্বে সাধারণ মানুষের উপর জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন। এবং সাধারণ মানুষের ঘরবাড়ি দেওয়া সরকারি অনুদান ও টাকা পয়সা থেকে প্রচুর পরিমাণে কাট মানি খেয়েছে বলে জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজেপি দলের সহ সভাপতি শ্রী গৌর ঘোষ বলেন যে, তাদের সরকার কোনো দুর্নীতির সঙ্গে জড়িত এবং যারা বিগত সরকারের আমলে সাধারণ মানুষের উপর জুলুম ও অত্যাচার চালিয়েছে এবং বিরোধী দলের নেতা ও কর্মীদের কোনো রাজনৈতিক প্রচার করতে দেয়নি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ইতিমধ্যেই বিজেপি সরকার বদ্ধপরিকর। আজকের এই তৃণমূল কংগ্রেসের নেতা ও সামিম আহমেদের ঘনিষ্ঠ বলে পরিচিত বলে জানিয়েছেন উস্তি থানা এলাকায় বিরোধী দলের নেতা ও কর্মীরা। তবে আগামী দিনে মগরাহাট পশ্চিমের বিভিন্ন যায়গায় দুর্নীতির সঙ্গে জড়িত সরকারি আমলা ও গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্য যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে তদন্ত ও সত্যতা নিশ্চিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিজেপি দলের নেতৃবৃন্দ। মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি র গ্রেপ্তারের ঘটনা সত্যতা স্বীকার করেছেন উস্তি থানার পুলিশ। তবে তার বিরুদ্ধে কি অভিযোগ তা উস্তি থানার পুলিশ তদন্ত করে দেখছেন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...