
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যশোর জেলার কোতয়ালী থানার অন্তর্গত ৭১ নং কামালপুর মৌজা, আর.এস. ৪৩৯ খতিয়ানভুক্ত আর.এস. ২৩৮১ দাগের জমি সংক্রান্ত বিষয়ে যশোর জেলার বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে ৩০৪/২৩ নং দেওয়ানী মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
উক্ত মামলায় গত ২০/১১/২০২৫ ইং তারিখে প্রদত্ত ৭ নং আদেশে বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট আর.এস. ২৩৮১ দাগের জমিতে স্থিতাবস্থা (Status Quo) বজায় রাখার নির্দেশ প্রদান করেছেন।
অতএব, আদালতের নির্দেশনা অমান্য করে উক্ত জমি ক্রয়-বিক্রয়, হস্তান্তর বা অন্য কোনো প্রকার লেনদেন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিবেদক
বাসুদেব বিশ্বাস
আইনজীবী
জজ কোর্ট, যশোর।



