Saturday, July 25, 2026

কুড়িগ্রামের রৌমারীতে ILDP প্রকল্পে অসহায়দের আর্থসামাজিক উন্নয়নে হাঁস-মুরগি বিতরণ

Date:

Share post:

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে হাঁস/মুরগি বিতরণ করা হয়েছে।

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের (ILDP) অংশ হিসাবে রৌমারী উপজেলার নির্বাচিত সুবিধাভোগীদের মাঝে গ্রামের অসহায়দের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এসব হাঁস-মুরগি বিতরণ করা হয়।
বুধবার বেলা ১২টার দিকে রৌমারী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অধিদপ্তর থেকে চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে মোট ২১৮টি হাঁস/মুরগি হাঁস বিতরণ করা হয়।

কুড়িগ্রাম জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ হাবিবুর রহমান ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ কামরুজ্জামান পাইকারের উপস্থিতিতে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন এই বিতরণী কার্যে অংশগ্রহণ করেন।

এছাড়াও উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...