Sunday, July 26, 2026

রৌমারীতে ধানের শীষের বিশাল জনসভ

Date:

Share post:

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান এর পক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন বিএনপি’র আয়োজনে শৌলমারী এম আর হাই স্কুল মাঠে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রন্জু, রাজিবপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোখলেছুর রহমান, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম মঞ্জু, রৌমারী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইমান আলী, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম আনন্দ, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ, রৌমারী উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, রৌমারী উপজেলা মহিলা দলের সভাপতি শিল্পী আক্তার, রৌমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা,বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি’র প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান এবং বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শৌলমারী ইউনিয়ন বিএনপি’র মনিরুজ্জামান এর সভাপতিত্বে শেষে শান্তিপূর্ণভাবে জনসভা সমাপ্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...