Monday, July 27, 2026

বিজেপি ও আইএসএফের স”ন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে গণরোষের মুখে পড়তে হবে শওকত মোল্লা

Date:

Share post:

কলকাতা থেকে সংবাদদাতা মনোয়ার ইমাম:

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার কাটাডাঙ্গা অঞ্চলে প্রেট্রোল পাম্পের পাশের এক বিশাল জনসমাবেশ থেকে কেন্দ্রীয় সরকার, তার সহযোগী শক্তি এবং আইএসএফের জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান জননেতা শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক ও সুন্দরবন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান শওকত মোল্লা বলেন— তৃণমূল কর্মীদের উপর যেভাবে ধারাবাহিকভাবে হামলা, অত্যাচার ও উসকানি চালানো হচ্ছে, তা আর কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।

এদিনের সমাবেশে তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ২০২৬ সালে পশ্চিমবঙ্গের মাটি থেকে বিজেপি ও তার দোসরদের বিদায় জানাতে হবে এবং আইএসএফের অপতৎপরতার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর গণউন্নয়ন প্রকল্পকে জনগণের কাছে আরও জোরালোভাবে তুলে ধরারও আবেদন জানান তিনি।

এছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি–এর নির্দেশ অনুযায়ী গণআন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সকল কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান শওকত মোল্লা। এসআইআর নিয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগের জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন জেলা কমিটির সভাপতি জয়দেব হালদার, জেলা পরিষদের ভূমি ও বন দপ্তরের কর্মাধ্যক্ষ মুক্তার সেখ, সেকেন্দার, ক্যানিং পূর্বের যুব তৃণমূল সভাপতি ও মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ সাদেক লস্করসহ বহু তৃণমূল নেতা-কর্মী।

সমাবেশ জুড়ে নেতারা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন এবং কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনের শক্তি বাড়ানোর বার্তা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...