Monday, July 27, 2026

ভারতের ছত্তিসগড় রাজ্যের দান্তেওয়াড়ার বস্তার জঙ্গলে মাওবাদী সাথে সেনাবাহিনীর গুলির লড়াইয়ে শহীদ ১০,নিরাপত্তারক্ষী

Date:

Share post:

ভারতের ছত্তিসগড় রাজ্যের দান্তেওয়াড়ার বস্তার জঙ্গলে মাওবাদী সাথে সেনাবাহিনীর গুলির লড়াইয়ে শহীদ ১০,নিরাপত্তারক্ষী

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

আজ ছত্তিসগড় রাজ্যের বস্তার জঙ্গলে ভারতের সামরিক বাহিনীর সদস্যদের সাথে মাওবাদী কমিউনিস্ট পার্টির সদস্যদের গুলির লড়াইয়ে নিহত দশ ডি আর জি বাহিনীর সদস্য। এদিন ছত্তিসগড় রাজ্যের দান্তেওয়াড়ার বস্তার জঙ্গলে যখন ভারতের সামরিক বাহিনীর সদস্যরা রুটিন মাফিক তল্লাশি চালিয়েছে যাচ্ছে, ঠিক তখনই ভারতের ডি আর জি ফৌজের সদস্যদের ঘিরে ফেলে মাওবাদী কমিউনিস্ট পার্টির সদস্যরা। তখনই মাওবাদী কমিউনিস্ট পার্টির সদস্যদের পেতে রাখা প্রায় ৫০,কেজি, ওজনের মাইন বিস্ফোরণ ঘটিয়ে দেয়। সাথে সাথে উড়ে যায় ভারতের সামরিক বাহিনীর সদস্যদের টহলদারি গাড়ি। মাইনের বিস্ফোরণ ত্রিব্রতা এতটাই বেশি ছিল যে সামরিক বাহিনীর সদস্যদের গাড়ি উড়ে বহু দূরে ছিটকে পড়ে। ঘটনার স্থানে মারা যান ভারতের সামরিক বাহিনীর ডি আর জি দশ সদস্য। মাওবাদী কমিউনিস্ট পার্টির সদস্যদের ধরতে এবং পাল্টা আক্রমণ শুরু করে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা। এবং পাল্টা আক্রমণে আগে গভীর জঙ্গলে গা ঢাকা দেয় মাওবাদী কমিউনিস্ট পার্টির সদস্যরা। এই দান্তেওয়াড়ার বস্তার জঙ্গলে এর আগে বড়সড় হামলা চালায় ভারতের সামরিক বাহিনীর সদস্যদের উপর। সেবার বহু ভারতের সামরিক বাহিনীর সদস্যদের মারা যায়। ঠিক পরেই বছর আবার তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করতে পাল্টা আক্রমণ চালায় মাওবাদী কমিউনিস্ট পার্টির সদস্যরা। আজকের এই হামলায় নিহত ভারতের সামরিক বাহিনীর সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেন ছত্তিসগড় রাজ্যের মুখ্যমন্ত্রী ভূবেশ বাগেলা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের সরাস্ট্র মন্ত্রী অমিত শাহ। খবর লেখা পযন্ত বস্তার জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...