Friday, June 26, 2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

Date:

Share post:

আব্দুল্লাহ আল মামুন,যশোর: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ই মার্চ জোহর বাদ মণিরামপুর কারী মিয়া মাদ্রাসায় এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

মণিরামপুর ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি ডাক্তার আহসান হাবীবের সঞ্চালনায় মণিরামপুর ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুফতি আবু জর বিন হাফিজ , মণিরামপুর ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সহ যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জমিরুল ইসলাম, এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী হাফেজ ক্বারী মাছুম বিল্লাহ।অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা আশিক বিল্লাহ নব গঠিত কমিটির সভাপতি , সাধারণ সম্পাদক সহ সকলকে শপথ বাক্য পাঠ করান। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...