Saturday, July 25, 2026

নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে বরণ

Date:

Share post:

তুহিনুর রহমান তালুকদার,স্টাফ রির্পোটারঃ

নবীগঞ্জ প্রেসক্লাব-২০২৫ সালের নব-নির্বাচিত কমিটিকে বিদায়ী কমিটি কর্তৃক বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে নবীগঞ্জ প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের সঞ্চালনায় বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এটিএম সালাম ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এসআর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিঠু, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মো. আলাউদ্দিন, সাবেক সভাপতি মো. সরওয়ার শিকদার, রাকিল হোসেন, সদ্য বিদায়ী সহ-সভাপতি এমএ মুহিত, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, কার্য নির্বাহী কমিটির সদস্য অলিউর রহমান অলি, সদস্য এম মুজিবুর রহমান, সাবেক অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, মো. শওকত আলী, আবু তালেব, গৌছুজ্জামান চৌধুরী, এটিএম জাকিরুল ইসলাম, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, নাবেদ মিয়া, ইকবাল হোসেন তালুকদার, সাগর আহমেদ, আলাল মিয়া, অঞ্জন রায়, হাসান চৌধুরী, শাহরিয়ার আহমেদ শাওন, জুয়েল আহমেদ, স্বপন রবি দাস প্রমুখ।

বরণ অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২০২৪ সালের বিদায়ী কমিটি ও অন্যান্য নেতৃবৃন্দ নব নির্বাচিত ২০২৫ সালের কমিটিকে ফুলেল তোড়া দিয়ে বরণ করেন। এসময় নবীগঞ্জ প্রেসক্লাবের বিদায়ী কমিটি কর্তৃক প্রকাশিত ‘স্বপ্ন’ নামক ম্যাগাজিন উপস্থিত সদস্যদের হাতে তোলে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...