Saturday, July 25, 2026

নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সভাপতি সতেজকে কু’পিয়ে জ’খম

Date:

Share post:

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইলে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি সমাজ সেবক মির্জা গালিব সতেজকে (২৫) মাথায় কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

৬ জানুয়ারি (সোমবার) সকাল ১০টার দিকে নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। সতেজকে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে সতেজ ও তার মেঝো ভাই সজীব মুস্তারী দুর্গাপুরে তাদের জমিতে মাটি এবং বালি ভরাটের কাজ করছিলেন। এ সময় দুর্গাপুর এলাকার স্থানীয় জহুর মোল্যা কাজে বাঁধা দেন। ও তাদের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের জহুর মোল্যা,তার ভাই জাহিদ মোল্যা,তাদের সন্তান মামুন ও মুন্নাসহ তাদের লোকজন সজীব মুস্তারীর ওপর হামলা চালায়। ভাইয়ের ওপর হামলা ঠেকাতে গেলে সতেজকে মাথায় কুপিয়ে আহত করে তারা। এ সময় স্থানীয়রা সতেজকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জহুর মোল্যা অভিযোগ অস্বীকার করে জানান, আমি ও আমাদের লোকজন সতেজদের কাছে কোনো টাকা দাবি করা হয়নি। তাদের জমিতে মাটি ও বালি ভরাটের জন্য আমাদের কলাই (ডাল) খেতের ক্ষতি হয়েছে। আমাদের জমির ক্ষতি করতে নিষেধ করেছি শুধু এই টুকু।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...